বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ জুলাই ২০ ২০
২:৩১ অপরাহ্ণ

সাবেক মেয়র কামরানের মাগফেরাত কামনায় ২২নং ওয়ার্ড আ'লীগের দোয়া ও শিরনী বিতরণ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করেন সিলেট মহানগর আওয়ামিলীগ ২২ নং ওয়ার্ড আওয়ামিলীগ ও পরিবারের  উদ্যোগে দোয়া ও শিরনী বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই শুক্রবার বাদ জুম্মা ডি ব্লক জামে মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও শিরনী বিতরণ  হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামিলীগ ২২ নং ওয়ার্ড  আওয়ামিলীগে সভাপতি ডঃআব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মাসুম,আওয়ামিলীগ নেতা হাফিজ ওয়াসির আলী,সাদ উদ্দিন,সফিকুল হক,রফিক উদ্দিন আহমদ,মাহবুব আহমদ মুক্তা,জয়নুল হক,এস এম ফয়সল সাদ,হাজী নুর উদ্দিন,এনাম উদ্দিন,সারোয়ার চৌঃ,  ২২ নং ওয়ার্ড যুবলীগের সহ সাধারণ সম্পাদক ইসলাহ উদ্দিন আহমদ বাবলু, জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আকদ্দস,মহানগর  ছাত্রলীগ নেতা সাইফুর রহমান মোনাজাত পরিচালনা করেন ডি ব্লক মসজিদের ইমাম মৌলানা আব্দুস সালাম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ