৩:৩২ অপরাহ্ণ
নৌকার গণজোয়ার তিতাস দাউদকান্দির মাটিতে তা নির্বাচন পর্যন্ত ধরে রাখতে হবে: ইঞ্জিনিয়ার আবদুস সবুর
দাউদকান্দি-তিতাসকে তিলোত্তমা নগরীতে পরিনত করা হবে ভিটিকান্দির গণসংযোগ ও জনসভায় ইঞ্জিনিয়ার সবুর এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
নৌকার যে গণজোয়ার ওঠেছে তিতাস-দাউদকান্দির মাটিতে তা নির্বাচন পর্যন্ত ধরে রাখতে হবে। তিতাসের ভিটিকান্দিতে আ.লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গত বুধবার (১১ অক্টোবর)বিকেল ৩ টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভার আয়োজন করেন ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।পথসভায় সভাপতিত্ব করেন ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি এইচএম একলাস এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো.শহিদুল্লাহ সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন কৃষকলীগের সহ সভাপতি মো. ফারুক সরকার।
পথসভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আঃ মান্নান জয়, তিতাস উপজেলা আ.লীগের সাবেক আহ্বায়ক তোফাজ্জল হোসেন ভূইয়া, দাউদকান্দি উপজেলা আ.লীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী,দাউদকান্দি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, তিতাস উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মুজিবুর রহমান,সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,বর্তমান সহ-সভাপতি শাহ আলম শান্তি,কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুব লীগের সাবেক যুগ্ম-আহবায়ক সারওয়ার হোসেন বাবু, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান মো. বাবুল আহমেদ, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মো.সাইফুল ইসলাম মুরাদ, কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার,ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি কবির সিকদার,তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাবেক সভাপতি মো.কামাল পারভেজ,যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম সরকার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার,তিতাস উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান কিরণ, স্বেচ্ছাসেবকলীগ নেতা এমএ সাত্তার, বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, তিতাস উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সায়েম সরকার ও জামাল হোসেন মেম্বার প্রমূখ।