২:১৩ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে জলাতঙ্ক রোগ নির্মূল বিষয়ে অবহিতকরণ সভা
২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষে কোম্পানীগঞ্জ উপজেলায় কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০১৯ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।
স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপার ভাইজার মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ডাক্তার শরমিতা আচার্য।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই ফারুক আহমদ, স্বাস্থ্য সহকারী ডাক্তার আব্দুল হাসিব, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মতিন এবং আমিনুর রহমান প্রমুখ। স্বাস্থ্য অধিদপ্তর, রোগ নিয়ন্ত্রক শাখা, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে আগামী শুক্রবার থেকে কোম্পানীগঞ্জে শুরু হবে কুকুরের টিকাদান এমডিভি কার্যক্রম।