শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ ডিসেম্বর ২০ ২০
১:০ ৩ পূর্বাহ্ণ

নিসরাপ' সিলেটের উদ্যোগে মাস্ক ও শীত বস্ত্র বিতরণ

নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ (নিসরাপ) সিলেটের উদ্যোগে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  ১৪ ডিসেম্বর সোমবার,বিকাল ৪ টার সময় নগরীর কোর্ট পয়েন্ট,ক্বীন ব্রিজ ও রেলস্টেশন এলাকায় কোভিড ১৯ এর ভয়াভহতা রোধে পথচারী ও দরিদ্রদের মাঝে মাস্ক ও শীত বস্ত্র বিতরণ করা হয়। 'নিসরাপ' কেন্দ্রীয় মহা-সচিব,পদক প্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক,সাবেক ছাত্রনেতা এম.বাবর লস্করের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'নিসরাপ' এর কেন্দ্রীয় উপদেষ্টা,সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।  
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা, এ পি পি এডভোকেট মামুন রশীদ, নিসরাপ কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ, সহ অর্থ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সমাজকল্যাণ সম্পাদক প্রোকৌশলী অরবিন্দ রায় অপু, সিলেট জেলা শাখার প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী,ফয়েজ আহমদ, ইমরান আহমদ, তাহের হোসেন, জুবেল আহমদ, সারোয়ার আহমদ, এম,এ কাদির, জাফর আহমদ, যুব শ্রমিকলীগ সিলেট মহাগর আহব্বায়ক শেখ সেলিম, জেলা শাখার আদনান খান সহ অন্যান্যরা প্রমূখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ