বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
৮ এপ্রিল ২০ ২৩
১১:৩৫ অপরাহ্ণ

তিতাসের নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন এর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার আসমানিয়া বাজারে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আগামী ১০ এপ্রিল উপজেলা বিএনপির ইফতার মাহফিল ও ১১ এপ্রিল ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি এবং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল সফল করার বিষয়ে আলোচনা হয়।

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম হানিফ এর পরিচালনায় এতে অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আক্তারুজ্জামান ভিপি, সদস্য আব্দুল বাতেন,উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো.আদিলুর রহমান ভূইয়া, উপজেলা ছাত্র দলের সভাপতি মো.মাঈনুদ্দিন খুশু,উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক মো.নজরুল ইসলাম,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো.জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো.মফিজ উদ্দিন, বিএনপি নেতা মোস্তফা, নারান্দিয়া ইউনিয়ন যুব দলের আহবায়ক মো.ছবির হোসেন মেম্বার ও নারান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক ইউসুফ জামিলসহ নারান্দিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।ইফতার মাহফিলে সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন এর সুস্বাস্থ্য কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ