বুধবার, জুন ৩, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি ::
২৪ জুন ২০ ২৪
৭:২৫ অপরাহ্ণ

বিশ্বনাথে বানভাসীদের পাশে চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার

হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার ছিলেন একজন জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় ও ব্যবসায়ী। গতবছর ইউপি নির্বাচনে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

মানুষের হৃদয় জয় করা ভালোবাসা পেয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের কাছ থেকে দুরে সরে যাননি, সব সময় রয়েছেন এলাকার মানুষের পাশে।

তার এলাকার মানুষজন যখন বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন, তখন খাবার হাতে নিজেই ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে। তাদের হাতে তুলে দিয়েছেন খাবার ও ত্রাণ সামগ্রী।

তার এসব মানবিক কার্যক্রম ইতিমধ্যে সর্বমহলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। টানা বৃষ্টি ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিশ্বনাথ উপজেলার গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট কিছু কিছু হাটবাজার এবং বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করায় দূর্বিষহ জীবন যাপন করছে সিলেটের বিশ্বনাথ উপজেলার মানুষ।

এমন পরিস্থিতিতে আর্তমানবতার তাগিদে প্রতিদিন বন্যা কবলিত এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেন এবং স্বল্প পরিসরে শুকনো খাবার বিতরণ করে যাচ্ছেন দয়াল উদ্দিন তালুকদার।

স্হানীয় সুত্রে জানা যায়, বন্যার শুরু থেকে তার নিজ ইউনিয়নের দূর্গতদের খোজ খবর নেয়াসহ তাদের আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব পালন করেন। প্রথমে পারিবারিক অর্থায়নে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরন শুরু করেন।

গত তিনদিন যাবত উপজেলায় প্রদত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ করে যাচ্ছেন। আজ তার নিজ ইউনিয়নের ৬টি ওয়ার্ড পাচশত মানুষের মধ্যে চাল বিতরণ করেন। পরবর্তীতে ধারাবাহিক ভাবে এ কার্যক্রম চলবে বলে জানা গেছে।

বিশিষ্ট সমাজসেবী ওবিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম রুনু বলেন,শুধু বন্যা নয়, চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার সব সময়ই মানুষের পাশে রয়েছেন।

এ জন্য সর্বশ্রেণীর মানুষ উদিয়মান এ জনপ্রতিনিধিকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখে। ৫নং ওয়ার্ডের মেম্বার তানবীর আহমদ বলেন,চেয়ারম্যান দয়াল উদ্দিন বানভাসি মানুষের পাশে রয়েছেন।

তিনি ইউনিয়নবাসীর সুখ দুঃখের অংশীদার হয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। আজ ও আমরা সম্মিলিত ভাবে ইউনিয়নের ৬টি ওয়ার্ড চাল বিতরণ করেছি।

আমরা দূর্গত মানুষের পাশে রয়েছি। বিশ্বনাথ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ আলাপকালে জানান, জনগনের বিপদ আপদে পাশে থাকাই জনপ্রতিনিধির আসল কাজ।

দয়াল উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকেই এলাকাবাসীর পাশে রয়েছেন। চলতি বন্যায় তার মানবিক কার্যক্রম সত্যি প্রশংসনীয়। আলাপকালে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার বলেন, জনগণের ভালোবাসাই আমাকে কাজ করার উৎসাহ যোগায়।

জনগন তাদের মহামুল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাই সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করি। আগামীতে ও তাদের পাশে থাকতে চাই। আমি আমার এলাকার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

সরকারী আদেশ পালনের পাশাপাশি বিশেষ টিম গঠনের মাধ্যমে ইউনিয়নবাসীর খোঁজ খবর নিচ্ছি। যখন যা করার দরকার তা করে যাচ্ছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ