১১:২৩ পূর্বাহ্ণ
তিতাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
কুমিল্লার তিতাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের গাজীপুরস্থ তিতাস ভবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো. ওসমান গণি ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম- আহবায়ক মো.আক্তারুজ্জামান(ভিপি আক্তার),মাহবুব আলম সরকার, মো.মোয়াজ্জেম হোসেন মুন্সি, মো.জহিরুল ইসলাম জাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু,মো.আক্তার ব্যাপারী,ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, মুন্সি আমিরুল ইসলাম মানিক,আবদুস সালাম মেম্বার, কামরুজ্জামান হিরা,রুবি ইসলাম,মকবুল হোসেন, সদস্য মো.আবুল হোসেন বুলবুল, ডাঃ মো.আবু নাছের ভূইয়া,মো.মনির হোসেন ভূইয়া,জহিরুল ইসলাম,মোকবুল হোসেন সরকার, মো.কবির হোসেন ও মো.সেলিম মোল্লা প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান ভুলু সিকদার, আক্তারুজ্জামান,এমদাদুল হক ফুল মিয়া,জাহাঙ্গীর আলম,মো.বিল্লাল হোসেন,সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক আবদুল করিম সওদাগর,জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার,সাংগঠনিক সম্পাদক মো.মোরশেদ আলম,বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন ভূইয়া আনু,যুগ্ম-সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার,কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অহিদ উল্লাহ,কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.ছাবিকুল ইসলাম, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম খোকা,উপজেলা যুব দলের যুগ্ম- আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার,মো.শামীম আহমেদ,সদস্য মো.দেলোয়ার হোসেন, নূরে আলম সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভূইয়া সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.সফিকুল ইসলাম ভূইয়া,উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মো.সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম বশির,আহবায়ক প্রার্থী আল আমিন হক বাবু,শামীম সরকার, যুগ্ম আহবায়ক প্রার্থী শাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।