বুধবার, ডিসেম্বর ১০ , ২০ ২৫
বিজ্ঞপ্তি
৮ নভেম্বর ২০ ২৫
৫:৫৭ অপরাহ্ণ

অন্বেষণ পাঠাগার বলদী'র সাধারণ সভা অনুষ্ঠিত

পাঠাগার থেকে শুরু করে সামাজিক সংগঠনের যাত্রা করেছে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের বলদীস্ত অন্বেষণ পাঠাগার। পাঠাগারের তের বছর পেরিয়ে চোদ্দ বছর পাঁ রাখলে এ উপলক্ষ্যে অন্বেষণ পাঠাগার বলদীর উদ্যোগে ৭ নভেম্বর শুক্রবার রাতে পাঠাগারের সদস্য ও মুরুব্বিদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবী বাবলা মিয়া'র সভাপতিত্বে ও অন্বেষণ পাঠাগার বলদীর সদস্য মাহফুজ সোহাগ এর পরিচালনায়। প্রধান অতিথি'র বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,শিক্ষানুরাগী আলহাজ্ব মইনুল ইসলাম। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন তেতলী ইউপি ২ নং ওয়ার্ড মেম্বার রাজা মিয়া,অন্বেষণ পাঠাগারের সদস্য লায়েক মিয়া। বক্তব্য রাখেন অন্বেষণ পাঠাগার বলদীর সাবেক সভাপতি সাহেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক, মিনহাজুর রহমান সুমন, বর্তমান সাধারণ কামরান আলী, সদস্য আবু জাফর মাহিন।

স্বাগত বক্তব্য রাখেন সদস্য শাহিন আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফিজ ছাহি আহমদ। উপস্তিত ছিলেন এনাম আহমদ, আহাদ মিয়া, সেরওয়ান মিয়া, রুপু আলম, জাহেদ আলম, মুমিন আহমদ রিমন, শিপন আহমদ, শাহিন আহমদ, কামরান, আকিব, শাকিব,আব্দুর রহিম, তুহিন, দিদার, উজ্জল, আফজল, মোহন,শাহী, লিপন, মারজান, ইকরাম, আদিল, আরাফ, জিহাদ, আবেদ, জিলাল, রোহান, দলা, ঈসমাইল, সাকি, সাগর, হুমায়ুন, মাহবুব,শাকিল, আকিব, ইসমাইল, তানজিল, ইলাছ মিয়া, তানজিল, তাহুদ সহ আর ও অনেকে উপস্তিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ইকরাম হোসেন। অন্বেষণ পাঠাগার বলদী ২০১২ইং সাল থেকে নিয়মিত পত্রিকা পাঠকের পড়ানো শুরু করে প্রবাসী সদস্য ও সকল সদস্য সহযোগিতায় সামাজিক উন্নয়নে সড়কে আলো- বাতিকা (লাইটিং,) দরিদ্র পরিবারে বিবাহ সহযোগিতা, বৃক্ষরোপন, খৎতনা ক্যাম্প, কবর স্থান খনন সহ বিভিন্ন উন্নয়ন মূল কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে অন্বেষণ পাঠাগারের সকল সদস্যদের পরামর্শে ও প্রবাসী সদস্যদের মতামতের ভিত্তিতে,পাঠাগারের কার্যক্রম আর এগিয়ে নেওয়া যায় স্বায়ী ভবন জন্য ভূমি ক্রয় ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ