শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৬ ডিসেম্বর ২০ ২২
৬:৪২ অপরাহ্ণ

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্প্রীতি বাংলাদেশ'র শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্প্রীতি বাংলাদেশ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), যুগ্ম আহবায়ক  নাসির উদ্দিন, অধ্যাপক আ ব ম ফারুক,  মতিউর রহমান লাল্টু, নির্মাতা সাইফ আহম্মেদ তাপস হালদার, ডা. সুনান বিন ইসলাম, সম্প্রীতি বাংলাদেশের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব ডা. সুব্রত ঘোষ, ইব্রাহিম মেডিকেল কলেজ শাখা কমিটির আহবায়ক ডা. আসিফ রিয়ান, শহীদ মনসুর আলী মেডিকেল শাখা কমিটির সদস্য ডা. আবির আহমেদ রিদওয়ান, ডা. প্রতীক পাল, ডা. আয়মান মাহবুব, রাজ সরকার, ধীমান রায়, রাজীব কর, আখিয়ার আহম্মেদ জয় প্রমূখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ