৭:১৩ অপরাহ্ণ
তিতাসের লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন
কুমিল্লার তিতাসের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয় ।
শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।
লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক প্রধান বিচারপতি তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.খ.ম বাহাউদ্দিন বাহার,কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ, সহকারী কমিশনার( ভূমি)আশিক-উর-রহমান, তিতাস উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুধীন চন্দ্র দাস, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী, মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার,গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো.নোমান মিয়া, মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া, কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বশির আহমেদ, মাছিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান চৌধুরী, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোকলেসুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জন।