বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১০ জুন ২০ ২৩
২:৫৯ অপরাহ্ণ

তিতাসে ড্রাগন বাগেন দুষ্কৃতকারীদের কিটনাশক প্রয়োগের অভিযোগ

কুমিল্লা জেলা পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ এর ড্রাগন বাগানে দুষ্কৃতকারীরা কিটনাশক প্রয়োগ করে প্রতিটি গাছের ফুল নষ্ট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি গ্রামে পলাশের ড্রাগন বাগানে।

গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ৩০ শতক জমির ওপর ১৮০ টি খুটিতে প্রায় দুই হাজার ড্রাগন গাছ ঝুলে আছে,প্রতিটি গাছে ১০/১৫টি করে ফুল বিষাক্ত কিটনাশ দিয়ে মারা হয়েছে।

এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বাগান পরিচর্যা কর্মী রাজিব মজুমদার বলেন, গত বুধবার আমি বাগানে আসতে পারনি,আজ সকালে বাগানে এসে দেখি গেইটের তালা ভাঙ্গা, বিতরে প্রবেশ করে দেখি বাগানের সব গাছের ফুল মরে গেছে। তিনি আরও বলেন, বাগানের এই অবস্থা দেখে আমি মিজান মেম্বার ও রফিক ভাইকে জানাই, তারা এসে বাগানের এমন অবস্থা দেখে ধারনা করেন বিষ প্রয়োগ করা হয়েছে।

পরে বিষয়টি বাগান মালিক পলাশ ভাইকে তারা জানান। এবিষয়ে বাগান মালিক মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ বলেন,২০২১ সালে আমি ৩০ শতক জমির শক করে ড্রাগন বাগান করি। এতে প্রায় দশ লাখ টাকা খরচ হয়েছে। গত বছর প্রায় ৪ লাখ টাকার ফল পেরেছি। আজ সকালে খবর পাই বাগানে বিষ প্রয়োগ করে সব ফুল মেরে ফেলেছে,বিষয়টি আমি আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো.নুরে আলম সোহাগ বলেন,আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাগানটি পরিদর্শন করে বুঝতে পারি দুটি কারণে এমনটি হতে পারে,(১) বাগান পরিচর্যায় ঘটতি (২) কিটনাশক স্প্রে করার কারণে এমনটি হতে পারে। তবে গাছের ফুল গুলো ল্যাব থেকে পরিক্ষা -নিরিক্ষার মাধ্যমে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ