বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১৮ সেপ্টেম্বর ২০ ২২
৮:৩২ অপরাহ্ণ

শিকড়'র আয়োজনে 'সুখসন্ধ্যা সমীরণে' সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন 'শিকড়'র আয়োজনে শুক্রবার (১৬ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাসন রাজা মিলনায়তনে 'সুখসন্ধ্যা সমীরণে' সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শিকড়ের সহ-সভাপতি ইন্তেখাব আলী সন্দিপন বলেন, 'প্রেমের বিনিময়, সুন্দরের চর্চা বজায় রাখে জীবনের স্বাভাবিক গতি।

এই নির্মল প্রেমকে উপজীব্য করেই শাবিপ্রবির অন্যতম সাংস্কৃতিক সংগঠন "শিকড়" আয়োজন করেছে 'সুখসন্ধ্যা সমীরণে'। শিকড় সবসময় বাংলা সংস্কৃতিকে ধারণ করে ললিতকলার চর্চা করে আসছে। সুখসন্ধ্যা সমীরণে অনুষ্ঠানে প্রেম ও ভালোবাসাকে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে কাজ করেছে শিকড়ের ছয়টি বিভাগই।

অনুষ্ঠানের মূল পরিবেশনায় ছিল গান,আবৃত্তি ও নৃত্য। নিজস্ব আলোকসজ্জার পাশাপাশি শিকড়ের চিত্রকলা বিভাগ মঞ্চ সজ্জার কাজ করেছে। সুরের মূর্ছনায়, নৃত্যের তালে আর আবৃত্তির শ্রুতিমাধুর্যে সন্ধ্যার সময়টি সত্যিই স্বপ্নের মত সুখময় হয়ে উঠেছিল।'

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ