বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ অক্টোবর ২০ ২৩
৬:১৪ অপরাহ্ণ

আবুদৌলত শাহজাকারিয়া( র.)মডেল মাদ্রাসা অবিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা

দক্ষিন সুরমা লালাবাজার ইউনিয়নের হযরত আবুদৌলত শাহজাকারিয়া( র.)মডেল মাদ্রাসা কমিটির উদ্যোগে ১৬ অক্টোবর সোমবার দুপুরে মাদ্রাসা হল রুমে অবিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী ও শিক্ষানুরাগী লালাবাজার কিন্ডারগার্ডেন এর সত্বাধিকারী আমিনুর রহমান চৌধুরী শিফতা।

সংবর্ধিত অতিথির বক্তব্য বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাঘরখলা পীর বাড়ির কৃতি সন্তান মোহাম্মদ তানিম আহমেদ ও মুততায়িক আহমেদ৷ শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অএ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লালাবাজার ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। বক্তব্য রাখেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সেক্রেটারি ও এয়ারলাইন্স ক্লাব সিলেট ওসমানী আন্তজাতিক বিমান বন্দর সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন।

ইঞ্জিনিয়ার সুরমান আলী মাদ্রাসার সহ-সভাপতি আব্দুল মোহিত মাদ্রসার অধ্যক্ষ কামরুজ্জামান বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন এর সভাপতি শাহ ওবায়দুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রবাসী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রবাসী। দোয়া পরিচালনা করেন মাদ্রাসা হাফিজ বিভাগের প্রধান আহমদ হোসেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ