১২:১১ অপরাহ্ণ
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বন্যাদুর্গত অসহায় আড়াই শতাধিক পরিবারের মধ্যে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ শুক্রবার বীরগাঁও ইউনিয়নের দুর্বাকান্দায় লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ এর সার্বিক তত্বাবধানে বন্যাদুর্গত এসব পরিবারের মধ্যে চাউল, ডাল, ময়দা, তৈল, পিয়াজ, আলু, চিড়া, মুড়ি, খাবার স্যালাইন ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দরা বলেন, বিশ্বের সর্ববৃহৎ সেবা প্রদানকারী আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। ১০০শত বছরের অধিকাল থেকে লায়ন্স ক্লাবের সদস্যরা কাজ করছে মানবতার সেবা বিশ্বময় ছড়িয়ে দিতে। বিশ্বে যখনি প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে তখনি সর্বাগ্রে মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।
তাদের মানবসেবার কাজের এই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বানভাসি অসহায় এসব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের এই উদ্যোগ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- লায়ন্স জেলা ৩১৫বি-১ এর আরসি হেডকোয়াটার ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, আরসি হেডকোয়াটার লায়ন সাজুয়ান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন ফারুক আহমদ এমজেএফ, লায়ন ইমরান আহমদ, আরসি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন মাসুম আহমদ জোয়ার্দার, কেবিনেট জয়েন্ট ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, জোন এ্যাডভাইজার লায়ন রুহুল আমিন চৌধুরী, লায়ন মুহিতুর রহমান, লিও জাকির আহমদ ও লিও দাইয়ান । স্থাণীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বুরহান উদ্দিন সহ আরো অনেকে।
লায়ন্স ক্লাব ইতিমধ্যে সিলেটের সদর উপজেলার ৩টি গোলাপগঞ্জ উপজেলার ১টি ও গোয়াইনঘাট উপজেলার ১টি ইউনিয়ন সহ মোট ৫টি ইউনিয়নের ৮ শতাধিক পরিবারের মধ্যে এসব ত্রানসামগ্রী বিতরণ করেছে।
লায়ন্স নেতবৃন্দ আরো জানান এমাসের আগামী ২০ তারিখে সুনামগঞ্জ সদর উপজেলায় আরো আড়াই শতাধিক পরিবারের মধ্যেও তারা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন বিজ্ঞপ্তি