১০ :৩২ অপরাহ্ণ
রক্ত দিয়ে সিক্ত যে মাটি, চিরদিন সেখানে মহিরুহ জন্ম নেয়: অধ্যক্ষ মো. ফয়জুল হক
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক বলেছেন, "১৪ ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনে শোকের দিন। যেদিন বাঙালি তাঁর সূর্যসন্তানদের হারিয়েছিল।
পাক-বাহিনী পরাজয় নিশ্চিত জেনে এদেশকে পঙ্গু করে যাওয়ার উদ্দেশ্যে তাঁদের হত্যা করে। কিন্তু তারা জানতো না রক্তের দ্বারা যে মাটি সিক্ত হয়, সেখানে চিরদিনই মহিরুহ জন্ম নেয়।
তিনি আরো বলেন, "নতুন প্রজন্মের উচিত দেশ ও জাতির জন্যে তাঁদের ত্যাগ তিথিক্ষার কথা জানা, তাঁদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে সোনার বাংলাদেশ গড়ে তোলা।" আজ বুধবার (১৪ ডিসেম্বর) স্কলার্সহোম মেজরটিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজিত হয়।
বেলা ১২ ঘটিকায় কোরান তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বাংলা বিভাগের প্রধান, প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক।
এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ প্রভাষক রাজন সরকার। বুদ্ধিজীবী দিবসের শহিদদের নিয়ে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রভাষক শাহাবুদ্দিন আহমেদ ও জীববিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক নিজাম উদ্দিন আহমেদ। পরিশেষে আহ্বায়ক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।