বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২০ ফেব্রুয়ারী ২০ ২১
১০ :২০ অপরাহ্ণ

রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনের ফ্যামেলি ডে অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটন এর উদ্যোগে (১৯)ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে লীলাপাড়ায় অবস্থিত ট্রিটপ এডভেঞ্চার ফার্মে ফ্যামেলি ডে ২০২০-২১ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ক্লাবের সদস্য রোটারিয়ান পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও পিপি এম সাহেদ হুসাইন এবং আইপিপি মামুনুর রশীদ এর যৌথ পরিচালনায় আয়োজন করা হয়।

বক্তব্য রাখেন এডভোকেট আব্দুস সাদেক লিপন,রোটারিয়ান কপিল উদ্দিন বাবলু, রোটারিয়ান এম সাহেদ হুসাইন,রোটারিয়ান ইফতিয়াক হুসাইন মন্জু, রোটারিয়ান বুরহান উদ্দিন, রোটারিয়ান এডভোকেট জামাল উদ্দিন আহমেদ, রোটারিয়ান মামুনুর রশীদ, রোটারিয়ান বুরহান উদ্দিন, রোটারিয়ান মোঃ মনসুর আহমদ, রোটারিয়ান খালেদ আহমেদ,রোটারিয়ান ডাঃ আব্দুর রাকিব, রোটারিয়ান জয়নাল আবদিন প্রমূখ।

দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানে ৯টি ইভেন্টে সাজানো হয়। ইভেন্টে শিশু দৌড় প্রতিযোগিতা শিশুদের মেমোরি টেস্ট, মার্বেল দৌড় প্রতিযোগিতা (গার্লস)কাপল গেইম (রোটারিয়ান ফ্যামেলি মহিলাদের পিলোপাস প্রতিযোগিতা, এডভেঞ্চার (গেইম বয়েজ)ফুটবল প্রতিযোগিতা ও হাঁড়ি ভাঙ্গা এবং সর্বশেষ র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষ আয়োজিত আলোচনা সভায় অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন,সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সেলিনা বেগম,এপিপি এডভোকেট শাবানা ইসলাম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ