১২:৩১ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ উপজেলা স্কাউটস’র উদ্যোগে বিপি দিবস পালিত
গোলাপগঞ্জ উপজেলা স্কাউটস’র উদ্যোগে বিপি (স্কাউট) দিবস পালিত হয়েছে। সোমবার(২২ ফেব্রুয়ারি) স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৪তম জন্মদিন বিপি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছিল বাংলাদেশ স্কাউটস গোলাপগঞ্জ উপজেলা।
বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউট গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট লিডার মো: ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস’র সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস’র সহ-সভাপতি এইচ এম শফি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ খসরু মিয়া, স্কাউটার ছালেহ আহমদ, স্কাউটার আখতার হোসেন, স্কাউটার আব্দুল কুদ্দুস প্রমুখ। আলোচনা সভা শেষে স্কাউটার ও স্কাউটদের অংশগ্রহনে একটি র্যালি অনুষ্ঠিত হয়।