বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩০ আগস্ট ২০ ২০
১১:৫১ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের ভার্চুয়াল মেম্বারশীপ সেমিনার

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট  এর উদ্যোগে  গত ২৯ আগষ্ট শনিবার সন্ধায় র্ভাচুয়াল মেম্বারশীপ সেমিনার  অনুষ্টিত হয়। 
ক্লাব প্রেসিডেন্ট  রোটারিয়ান রেহান উদ্দিন রায়হানের  সভাপতিত্বে  ও সেক্রেটারি  রোটা আব্দুল বাছিত এর পরিচালনায়  সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট  গভর্নর  ড বেলাল উদ্দিন আহমেদ। 
বিশেষ  অতিথি ছিলেন আর আর এফ সি পিডিজি ড মীর আনিসুজ্জামান ও পিডিজি আব্দুল আহাদ। সেমিনারে  অতিথি  বৃন্দ গুরুত্বপূর্ণ  বক্তব্য পেশ করে বলেন, রোটারিতে মেম্বারশীপ  বাড়াতে হবে তবে তার জন্য কোয়ালিটি  কম্প্রোমাইজ  করা যাবে না।  শুরুতেই শুভেচ্ছা  বক্তব্য রাখেন পিপি এম নুরুল হক সোহেল। 
সেমিনারে  মুখ্য আলোচক  ছিলেন পিডিজি শহীদ আহমেদ  চৌধুরী।  তিনি অত্যন্ত সুন্দর আলোচনা  পেশ করেন এবং মেম্বারশীপ  এর বিভিন্ন দিক তুলে ধরেন। 
অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন  ডিস্ট্রিক সেক্রেটারি  পিপি আহমেদ  রেজাউল করিম জুবায়ের, ট্রেইনার প্রফেসর  জাহাঙ্গীর  চৌধুরী,  ট্রেইনার পিপি আসাদুজ্জামান সায়েম, পিপি  ইয়াকুতুল  গনি ওসমানী,  পিপি হাসিনা আক্তার লিপি, এসিস্ট্যান্ট  গভর্নর   পিপি ফাহিম চৌধুরী,  প্রমুখ। এছাড়া সিনিয়র  রোটারি  লিডারদের মধ্যে পিপি শহীদুল্লাহ  চৌধুরী,  পিপি রেজাউল করিম, পিপি মু ফারুক আহমদ,  পিপি সৈয়দ  তারেক, পিপি সফিকুল ইসলাম  শামীম,  পিপি নজির আহমেদ আজাদ, পিপি কাজী  মঈনুল ইসলাম হেলাল, পিপি আজিজুর রহমান,  পিপি প্যানেল  মেয়র তৌফিক বকস লিপন, পিপি আব্দুল মতিন সহ ডিস্ট্রিকের অনেক এসিস্ট্যান্ট  গভর্নর,  ডেপুটি  গভর্নর,  ক্লাব প্রেসিডেন্ট  ও বিপুল সংখ্যক  রোটারিয়ানবৃন্দ অংশ গ্রহন করেন। মহাগ্রন্থ  আল কুর আন থেকে তেলাওয়াত  করেন রোটা আসাদুজ্জামান  রনি ও রোটারি ইনভোকেশনে লিড দেন কুশিয়ারা  জোনের জোনাল কো অর্ডিনেটর  পিপি মুহাম্মদ  কবির উদ্দিন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ