বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৪ আগস্ট ২০ ২০
২:৫১ অপরাহ্ণ

আরাফাত রাহমান কোকো এর ৫১তম জন্ম বার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের খাবার বিতরণ

শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া‘র কনিষ্ট পুত্র মুরহুম আরাফাত রাহমান কোকো‘র ৫১তম জন্ম বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে আজ ১৪ আগষ্ট শুক্রবার বিকাল ৫টা সময় নগরীর রিকাবিবাজার এলাকায় দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  দেলোয়ার হোসেন নাদিম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, আব্দুল হাসিব, যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ,  জেলার যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মেহরাজ ভুঁইয়া পলাশ, মাহবুব আলম সৌরভ, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমদ মোক্তার, সদস্য সচিব মকসুদুল করিম। 

বিতরনের সময় বক্তারা বক্তব্য বলেন, আরাফাত রহমান কোকো ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোকো ছিলেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি রাজনীতিবিদের চেয়ে একজন ব্যবসায়ী হিসেবেই বেশি পরিচিত ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। আমরা মরহুম আরাফাত রহমান কোকোর আত্নার মাগফিরাত ও জান্নাতবাসী হওয়ার কামনা করা হয়। পাশাপাশি “সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা, দেশবাসী ও দলের নেতাকর্মী যারা করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু সুস্থতা কামনা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ