শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৯ নভেম্বর ২০ ২৫
১১:২০ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রে'ফ'তার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বজলু মিয়া পাঠানকে গ্রেফ'তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) থানা বাজার মাছ বাজার থেকে তাকে গ্রেফ'তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকায় ছাত্রদের উপর হামলা ও পাথর চুরির মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম জানান, গ্রেফতারকৃত বজলু মিয়া পাঠানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকায় ছাত্রদের উপর হামলা ও পাথর চুরির মামলা রয়েছে। তাকে ধরতে পুলিশ বেশ কিছুদিন থেকে অভিযান চালাচ্ছিল। বুধবার বিকেলে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ