১১:৩১ অপরাহ্ণ
সিলেটে তাইবা কনসাল্টেন্সির উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার সম্পন্ন
উচ্চ শিক্ষায় বিদেশে পড়তে যেথে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী সেমিনারের আয়োজন করে লন্ডন এবং সিলেটের সুনামধন্য উচ্চ শিক্ষা বিষয়ক সহায়তাকারী প্রতিষ্ঠান তাইবা কনসাল্টেন্সি। গত বুধবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দুবাই থেকে বাংলাদেশে এসে আলোচনা করেন আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহায়তা প্রদানকারী সংস্থা জি বি এস এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিস্টার কুবের কাপুর।
এসময় সেমিনারটি পরিদর্শন করতে আসেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগের সভাপতি রকিব আল মাহমুদ। উক্ত সেমিনারে,যুক্তরাজ্য,যুক্তরাষ্ট, মাল্টা,দুবাই এ স্টুডেন্ট ভিসার যাবতীয় বিষয়াদি নিয়ে আগত ছাত্র/ছাত্রীদের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।
সেমিনারে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তাইবা গ্রুপে'র চেয়ারম্যান তারিক রহমান (সানু) তিন বলেন উচ্চ শিক্ষায় আমাদের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সুনামের সহীত কাজ করে আসছে, যেহেতু অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে উচ্চ শিক্ষার জন্য ফরেন ইউনিভার্সিটি গুলোতে ভর্তি প্রক্রিয়া অনেকটাই শিথিল করেছে। পড়াশোনা শেষ করে স্থায়ীভাবে বসবাসেরও সুযোগ রয়েছে। তাই আমি সবাইকে আহবান জানাই এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর।
তিনি বলেন অতীতে আমরা শতভাগ সফলতার সহিত কাজ করেছি, এ ধারা অব্যাহত রাখতে আমরা গ্রুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছি।আগামীতে আরোও এরকম সেমিনার আয়োজন করবো। সেমিনার টি পরিচালনা করেন তাইবা কনসাল্টেন্সি বাংলাদেশ ব্রাঞ্চ'র কো -অর্ডিনেটর সুমন ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস এক্সিকিউটিভ আয়শা আক্তার, ঝর্ণা রশিদ চৌধুরী,আতকিয়া মাদেহা নাহার ,মার্কেটিং অফিসার শাফিউল হাসান,শরিফ উদ্দিন, আফরোজা আক্তার,সুহেল আহমদ প্রমুখ।