বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৩ জুন ২০ ২৩
৯:১৬ অপরাহ্ণ

তিতাসে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জামাল হোসেন হত্যাকান্ডে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১ টার দিকে গৌরীপুর-হোমনা সড়কের জিয়ারকান্দি নামক স্থানের গোমতী ব্রিজের সামনে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জামাল হোসেন হত্যাকান্ডে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার ও ন্যার বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান মুন্সীর পরিচালনায় আয়োজিত মানববন্ধনে স্বামী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবি করে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী পপি আক্তার,বোন জিয়ারকান্দি ইউপির প্যানেল চেয়ারম্যান মোসামৎ রিপা আক্তার,মো.কামাল হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ আহমেদ ফকির,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.আজমল সরকার,সাংগঠনিক সম্পাদক মো.আমির হোসেন সরকার,বিশিষ্ট সমাজ সেবক মো.মকবুল হোসেন সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মো.ওমর ফারুক,শ্রমিকলীগ নেতা মো.শাহ আলম মেম্বার,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম,সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম,মো.একলাস মুন্সীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ।

উল্লেখ্য,গত ৩০ এপ্রিল সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে বোরকা পরিহিত অস্ত্রধারী ৩ সন্ত্রাসীর গুলিতে নিহত হোন যুবলীগ নেতা জামাল হোসেন। এই হত্যাকান্ডে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের ও ন্যায় বিচারের দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ স্লোগানে দিয়ে জামাল হোসেন হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবি করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ