বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০ ২০
১২:৪২ অপরাহ্ণ

ধর্ষণকারীদের বিচারের মাধ্যমে সিলেটবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে: মহানগর মহিলা দল
সিলেট মহানগর মহিলা দলের প্রতিবাদ সভা

এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা, ােভ, প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেট মহানগর মহিলা দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার বাদ আসর নয়াসড়কস্থ অস্থায়ী কার্যালয় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের বর্বরোচিত ঘটনায় ঘৃণ্য এই অপকর্মকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে অন্য অপরাধীদের হুশিয়ারী বার্তা প্রদান করতে হবে। ঘৃণ্য এসব অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে সিলেটবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে। নেতৃবৃন্দ বলেন, গণধর্ষণকারীদের শাস্তির দাবীতে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা যখন শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে, ঠিক তখনই সরকারের পুলিশ বাহিনী তাদের বাধা প্রধান করে। হামলা-মামলা বাধা প্রদান করে জাতীয়তাবাদী আদর্শকে দমানো যাবে না। নেতৃবৃন্দ গণধর্ষণকারীদের দ্রুত বিচারের জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি জোর দাবী জানান।

সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াসমিন গোলাপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজির পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সিলেট মহানগর মহিলা দলের সহ সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, প্রচার সম্পাদক হাফসা বেগম, মহানগর মহিলা দল নেত্রী সামিরা বেগম, সালমা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ