বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
২৯ মার্চ ২০ ২২
২:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্রের সাথে সিকৃবি`র ব্রিফিং
বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্রের সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের সাথে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্রের (ময়মনসিংহ) অডিটোরিয়ামে ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, পরিচালক ( গবেষণা ও পরিকল্পনা) ড. মো : খলিলুর রহমান, পরিচালক ( প্রশাসন ও অর্থ) ড. মো : আনিছুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো : তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আমিনুর রশিদ, লেকচারার ইসরাত নূর সূরভী, মাফিয়া আক্তার , মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ( লেভেল ৩, সেমিস্টার ১)) ও অন্যান্য দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ। ব্রিফিংয়ের শুরুতেই ড. তরিকুল ইসলাম উপস্থিত সবার মাঝে পরিচয় পর্ব প্রদান করেন। তারপর মৎস্য গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যাবলি, অর্জন, ৫ টি স্টেশন সাব-স্টেশন, বিভিন্ন প্রজাতির মাছ চাষ,মুক্তা চাষ, বায়োফ্লক, বিলুপ্ত প্রায় দাতিনা প্রজাতির ব্রিডিং সহ জীববৈচিত্র্যের বর্তমান স্ট্যাটাস সম্পর্কিত আলোচনা প্রেজেন্টেশন আকারে দেখান মৎস্য গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা। মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন ` সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্রের সম্পর্ক সবসময়ই আত্মার সম্পর্ক হিসেবে ছিল, আছে। বর্তমানে ৯৭ শতাংশ মাছের উৎপাদন হচ্ছে স্বাদু পানিতে। এখন সময় এসেছে সমস্ত সাগরকে গবেষণার আওতায় আনা। আর এক্ষেত্রে ফিসারীজ গ্র্যাজুয়েটদের দক্ষতার সাথে কাজ করে যেতে হবে। পরিশেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের (লে: ৩,সে:১) দলটি ২৬-৩১ মার্চ পর্যন্ত উপকূলীয় বিভিন্ন অঞ্চল ও প্রতিষ্ঠানগুলোয় শিক্ষা সফরের অংশ হিসেবে ঘুরে বেড়াবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ