বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২৫ নভেম্বর ২০ ২৫
২:০ ৪ অপরাহ্ণ

প্রভা'বশা'লীদের থেকে কৃষকের জমি দখ'ল'মুক্ত করতে মান'বব'ন্ধন

সিলেটের কোম্পানীগঞ্জে প্রভা'বশা'লীদের থেকে কৃষকের সরকারি জমি দখলমুক্ত করতে মান'বব'ন্ধন করেছেন ভূ'ক্ত'ভোগী কৃষকেরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনারে এ মা'নব'ব'ন্ধন অনুষ্ঠিত। এতে শত শত কৃষক ও এলাকাবাসী মান'বব'ন্ধনে অংশ গ্রহণ করেন। পরে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তেলিখাল গ্রামের কৃষক মো. ইমন মিয়া।

তিনি বলেন আমরা কোম্পানীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা এবং কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। চাষাবাদ করাই আমাদের প্রকৃত পেশা। কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের অন্তর্গত লোভা হাওর, পিপঁড়াখাল হাওর মৌজা গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের কিছু প্রভাবশালী অবৈধভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে জোর পূর্বক কৃষি ও অন্যান্য জমি দখল করে আছে। প্রায় কয়েকশো একর জমি দখল হয়ে আছে। আমাদের কোম্পানীগঞ্জ উপজেলা অন্যান্য উপজেলার চেয়ে তুলনামূলক ভাবে ছোট এলাকা নিয়ে গঠিত এবং বিশাল জনগোষ্ঠির বসবাস।

আমাদের উপজেলার এক তৃতীয়াংশ ভূমি বালু ও পাথর মিশ্রিত রয়েছে এতে কৃষি কাজ করা সম্ভব হয়না। গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রাম সহ একটি প্রভাবশালী মহল কোম্পানীগঞ্জের ভূখন্ডে অবৈধভাবে দখল করে আছে। সংবাদ সম্মেলনে ইমন বলেন গোয়াইনঘাটের লাকী গ্রামের ছয়ফুল, তৈয়ব মেম্বার, আব্দুল করিম, মনির, আব্দুর রহিমসহ অনেকে জোরপূর্বকভাবে জমি দখল করে রেখেছে। তাদের নামে বেনামে কিছু অবৈধভাবে প্রক্রিয়ায় বন্দোবস্ত রয়েছে। কোম্পানীগঞ্জের পাথর কোয়ারী বন্ধ থাকায় আমরা কৃষকরা বেকার হয়ে আছি।

উক্ত এলাকার কৃষি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলার জনসাধারণের জন্যে কৃষি উপযোগী করে দিলে বেকারত্ব লাগব হবে। ইমন আরো বলেন শ্রমিকদের বেকার অবস্থা দূরীকরণে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের অন্তর্গত লাকী গ্রামের প্রভাবশালীদের দখল ও অবৈধপ্রক্রিয়ায় বন্দোবস্তকৃত খতিয়ান বাতিল করতে ও আমাদের কোম্পানীগঞ্জের ভূমি কৃষি কাজের ব্যবহারে উপযোগী করে দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আমির আলী, শফিক মিয়া, রাহিম আলী, আব্দুল হান্নান, গোলাম কবীর, ফকির আলী, আল আমিন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ