বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৪ ফেব্রুয়ারী ২০ ২১
২:৩১ পূর্বাহ্ণ

বেকারত্ব দূরীকরণ শিক্ষা অর্জন এখন সময়ের দাবী: বদরুল ইসলাম শোয়েব

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদ ও দু'লক্ষ মা বোনের সম্মান হারানের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার লক্ষ্য অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

যার কারণে সকল সূচকের উন্নতিতে আমরা পূর্ণাঙ্গ মধ্যম আয়ের দেশের প্রায় দ্বারপ্রান্তে পৌছে গেছি। আশাবাদী এই দেশ বিশ্বের অর্থনীতিতে একদিন নেতৃত্ব দেবে। তাই দুষ্টের শক্তি থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে বিশ্ব বুঝতে পারে বাঙালি জাতি রাজনীতি, অর্থনীতি ও মেধার ক্ষেত্রে আন্তর্জাতিক ভূমিকা রাখতে পারে।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধা ও প্রজ্ঞা দিয়ে বিশ্ববাসীকে পদ্মাসেতু করে তা প্রমাণও করেছেন। নীতি নৈতিকতাকে উচু করে বেকারত্ব শিক্ষা দুর করে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতি জোর দেয়ার জন্য তিনি অবিভাবকদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশকে বেকারত্বহীন শিক্ষায় সম্পৃক্ত করা এখন সময়ের দাবী।

তিনি গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, এলাকার তরুণ সমাজকে যুক্ত করে তারা জনকল্যাণে ভুমিকা রাখছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বদরুল ইসলাম শোয়েব গত শুক্রবার কানাইঘাট উপজেলার গোয়ালজুর আদর্শ তরুণ সংঘ আয়োজিত আদর্শ এর মোড়ক উন্মোচন, সম্মাননা স্মারক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের প্রভাষক আব্দুল বাছিত, সংবর্ধিত অতিথি পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাক্তিত্ব মিছবাউর রহমান, এম মামুন উদ্দিন, কবির আহমদ, কামাল উদ্দিন, সংঘের সাবেক সভাপতি রেজওয়ানুল করিম, আবু সাইদ,আমিন উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন ও মাওলানা এহসান উল্লাহ কে আজীবন সদস্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ