বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
২৭ ফেব্রুয়ারী ২০ ২২
২:৫৪ পূর্বাহ্ণ

সিকৃবি`র ১২ টি শূন্য আসনের ভর্তি আগামীকাল
প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়েছিল ফেব্রুয়ারির ৬ তারিখ। দ্বিতীয় ধাপের মাইগ্রেশন ও ভর্তির পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি আসনের বিপরীতে শূন্য ছিল ৪ টি আসন। তৃতীয় ধাপে ভর্তি বাতিলের পর বর্তমানে মোট শূন্য আসনের সংখ্যা দাড়িয়েছে ১২ টি। শূন্য আসনগুলোর ভর্তি নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিন কাউন্সিল ও ভর্তি পরীক্ষা কমিটি-২০২১ এর আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ১ জন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১০ জন এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইন্জিনিয়ারিং অনুষদের ১ জন সহ মোট ১২ টি শূন্য আসনের ভর্তি আগামী ২৭ ফেব্রুয়ারী। উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল ২৫ ফেব্রুয়ারী।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ