৭:৪৩ অপরাহ্ণ
শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ই আগস্ট) সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। পরে, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
পুস্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. আব্দুল গণি, অধ্যাপক আমেনা পারভীন, সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, 'দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর চেতনা ও দেশপ্রেমকে ধারণ করতে হবে।
' বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, 'আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। বিশ্ববিদ্যালয়কে সিসিটিভির আওতায় আনতে এবং অন্ধকার জায়গা গুলোতে আলোর ব্যবস্থা করার চেষ্টা করছি।' এছাড়া বক্তব্য রাখেন, অধ্যাপক ফরহাদ হাওলাদার, অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক রাশেদ তালুকদার, ছাত্রলীগ নেতা খলিলুর রহমান, মামুন শাহ, সজিবুর রহমান, তারেক হালিমী, মাহবুবুর রহমান, কর্মকর্তা ঝুটন দাস, কর্মচারী সমিতির সভাপতি মো. তাজুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন।