বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
২৮ ফেব্রুয়ারী ২০ ২৩
৭:১৯ অপরাহ্ণ

কর্মচারীদের দক্ষ করে গড়ে তুলতে সহায়তা করবে শাবিপ্রবি প্রশাসন

কর্মচারীদের দক্ষ করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহায়তা করবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২' এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, চেয়ারম্যান কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ মো. মুর্শেদ আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় কর্মকর্তারা তাদের পদোন্নতিতে ধীর গতি, অতিরিক্ত ডিউটির ক্ষেত্রে বেতন ভাতা বাড়ানো, কর্মচারী ইউনিয়নের অফিস রুম সংকটসহ নানান সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ চান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে একটা সুসম্পর্ক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। কৃত্তিম বুদ্ধিমত্তা বেড়ে যাওয়ায় পদোন্নতির জন্য প্রয়োজন হবে ডিজিটালি উন্নয়ন এবং কম্পিউটার কোর্সে দক্ষতা। সামনে প্রতিযোগিতা আরও বাড়বে। তেমনি কর্মচারীদের দক্ষ করে গড়ে তুলতে যা কিছু প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করবে। তাছাড়া কর্মচারীদের উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ