শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৩ ডিসেম্বর ২০ ২২
১২:১০ অপরাহ্ণ

তিতাসের মজিদপুর ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-২(হোমনা-তিতাস)সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশনায় মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহাপুর গ্রামের কৃতিসন্তান ও সাবেক পুলিশ সুপার আবদুল মালেক।

গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো.রফিকুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন পরিষদের সচিব মো.আনোয়ার হোসেন, উপজেলা আ.লীগ নেতা আবদুল মালেক, ইউপি সদস্য আবু হানিফ, ইয়াসমিন মিয়া, শামীম খানসহ ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ