৫:২৫ অপরাহ্ণ
তিতাসে বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ
কুমিল্লার তিতাস উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারের উত্তর পাশে অবস্থিত বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের সভাপতি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ নোমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মু. দেলোয়ার হোসেন পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মো.আরিফুজ্জামান খোকা। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো.রুমেন মিয়া।
সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া ও রকিব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো.সেলিম সরকার, মো. শাহজাহান মুন্সী, মো.কামাল পারভেজ, মো. নাসির উদ্দীন মাসুম, মো.বশিরুল ইসলাম, মো. তাজিরুল ইসলাম, মো. রুবেল মিয়া, মো. আলী আসগর ও মো.শেখ নবী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীদের গান, নাচ, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনা সকলকে মুগ্ধ করে।