৭:৫৬ পূর্বাহ্ণ
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাফি, সচিব শাহজাহান
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি::সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সভাপতি আলতাফ হোসেন সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
মেহদি হাসান রাফি কে আহ্বায়ক ও আল মারুফ শাহজাহান কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ন-আহবায়ক মাহবুবুর রহমান শাওন, মিজানুর রহমান মিঠুন, হাফিজুর করিম সায়মন, ফারহানুর রহমান, রাহিবুল হাসান চৌধুরী সুজন, সাজন আহমদ, মহিবুর রহমান নাহিদ, আলী আহমদ শিপু, শাহীন আহমদ, সদস্য - প্রসেঞ্জিত চক্রবর্তী পল্লব, সালমান হোসেন, কাওছারুল ইসলাম, আলী মো. ইবরাহিম, সাহেল আজিজ, হৃদয় হোসেন , রনি মিয়া, হোসাইন আহমদ, আব্দুল খালিক, জাহিদ হোসেন।