সোমবার, অক্টোবর ২৬, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট ::
৩১ আগস্ট ২০ ২৫
১১:০ ৪ অপরাহ্ণ

ভূমি'দ'.স্যুদের দ'খলে গোয়াইনঘাটের ধর্মগ্রাম হাওর: ব্যবস্থা গ্রহন দাবি

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৪৪ একরের বিশাল ধর্মগ্রাম হাওর এখন প্রভাবশালী ভূৃিদস্যুদের জবর দখলে। ফলে ক্ষতিগ্রস্থ হাওরের জীববৈচিত্র, ক্ষতিগ্রস্থ পরিবেশ, ক্ষতিগ্রস্থ হাওরের প্রাকৃতিক প্রবাহ ও রূপযৌলুস এবং ক্ষতিগ্রস্থ উপজেলার ৫ মৌজার সাধারণ মানুষ।

হাওরটি পুরূদ্ধার ও প্রাকৃতি রূপে পুনঃস্থাপনে ৭ দফা দাবি জানিয়েছেন উপজেলার ওই ৫'মৌজার জনসাধারন। মৌজাগুলো হচ্ছে-লান্দু, কুরিহাই, ধর্মগ্রাম, পাঁচসেউতি ও খলাগ্রাম।

রোববার (৩১ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক বরাবরে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, রাজনৈতিক ছত্রছায়ায়একটি প্রভাবশালী মহল নানা ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে হাওরের জলাশয় ভূমি কেড়ে নিয়ে এর প্রকৃতিক রূপযৌলুস ও স্বাভাবিক প্রবাহ ধ্বংস করে দিচ্ছে। তারা দেশের প্রচলিত খাসজমি ও ভূমি সখস্কার আইন ১৯৮৪, ভূমি ব্যবস্থাপনা নীতিমালা ২০১৭, ভূমি ব্যবস্থাপনা ও খাসজমি বন্দোবস্ত আইন ১৯৯৫, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, ওয়াইললাইফ তথা সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২৯১২, সংবিধানেন ১৮(ক) অনুচ্ছেদ এবং মহামান্য হাইকোর্টের রিট নং- ৮০৭৬/২০২৫ লংঘন করে উল্লেখিত 'ধর্মগ্রাম হাওর'টি বেআইনী দখলে নিয়ে হাওরের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ করছে। কিছুদিন পূর্বে এ বিষয়ে সিলেটের জলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি দিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় হাওর দখলকারী ভূমিদস্যুরা আরো বেপরোয়া হয়ে হাওরের আমূল পরিবর্তন ঘটিয়ে চলছে। স্মারকলিপিতে আলোচিত হাওরটির অবস্থান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রাম মৈজার ৪নং ও এসআর ১ নং খতিয়ানের ১১৫৩, ১৩৫৪, ১৩৫৮ ও ১৩৫৮ দাগের ৪৪ একর ভূমি বলে উল্লেখ করা হয়েছে। স্মারকলিপিতে দেওয়া ৭ দফা দাবি হচ্ছে -ধর্মগ্রাম হাওরে উচ্ছেদ অভিযান পরিচালানা করে হাওরের প্রাকৃতিক প্রবাহ এবং স্বাভাবিক অবস্থা পুন:স্থাপন, ভয়ে ও প্রলোভনে বিক্রিত জমি ফেরত প্রদানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন, দখলদারদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা রুজু করে দ্রুত বিচার নিশ্চিত করন, জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করন, পানি,উন্নয়ন বোর্ড (পাউবো), পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনিক নিরাপত্তা পুনঃপ্তিষ্ঠা, দখলদারদের রাজনৈতিক ছত্রছায়া ভেঙ্গে প্রশাসনিক নিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্থ মানুষের অধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের অংশগ্রহন নিশ্চিত করা। এলাকাবাসীর পক্ষে মোঃ সালেহ রাজা স্বাক্ষরিত স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন -আজির উদ্দিন, আব্দুল খালিক, হেলাল আহমদ,আজিজুর রহমান ও সুলেমান রাজা প্রমূখ। স্মারকলিপির অনুলিপি ভূমি মন্ত্রনালয় সচিব ও সিলেটের বিভাগীয় কমিশনারসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা স্মারকলিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ