ডেস্ক নিউজ ::
৩:৩৩ পূর্বাহ্ণ
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আলিয়া মাদরাসা শিক্ষার বিকল্প নেই....অধ্যক্ষ সুজাত আলী রফিক
রাজারগাঁও দাখিল মাদরাসা'য় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন
১৫ ফেব্রুয়ারী ২০২১ সোমবার , উত্তর সদরের ঐতিহ্যবাহি দ্বীনি বিদ্যাপীঠ রাজারগাঁও জামিউল উলূম দাখিল মাদ্রাসায় ছাত্র /ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়কাপনস্হ রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদরাসার কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব সুজাত আলী রফিক,তিনি বলেন বর্তমান বৈজ্ঞানিক বিশ্বের সকল পর্যায়ে পৌছাতে হলে ইসলামি শিক্ষার পাশাপাশি সাধারন শিক্ষা অর্জন করা একান্ত জরুরী,আর এ শিক্ষা অর্জন করতে হলে কেবল মাত্র আলিয়া মাদরাসায় অধ্যায়ন করতে হবে, দেশের প্রত্যেকটা বিভাগে কর্মরত আছেন এদেশের আলিয়া মাদরাসা শিক্ষার্থীরা,কাজেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আলিয়া মাদরাসা শিক্ষার বিকল্প নেই।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওঃ নজমুল হুদা জিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদ সদস্য (১নং ওয়ার্ড) জনাব মুহাম্মদ শাহনূর,সিরাজুল ইসলাম আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওঃ ক্বারী নুরুল হক,
আরো বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওঃ শেহাবুল হক্ব শরীফ,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী দিলওয়ার হোসেন, শাহ জালাল বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ ফয়সল আহমদ, সহকারি শিক্ষক মাওঃ হাবিব আহমদ,হাঃ রুহুল আমীন, হাঃ কুতুব আল ফরহাদ, ছাত্রনেতা শামিম আহমদ,স্বপ্ননীড় আদর্শ সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক ছাদ আহমদ,বড়কাপন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সেবুল আহমদ।
মাদরাসার শিক্ষার্থী আব্দুর রহিম পবিত্র কুরআন তেলাওয়াত করেন ও ইসলামি সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন।
এসময় আরোও উপস্থিত ছিলেন মাদরসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আজাদ মিয়া, মাদরসার সহকারি শিক্ষক হাঃ গিয়াস উদ্দিন,বাতির আলী,আমান আহমেদ চৌধুরী,বড় কাপন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবুল হোসেন, বিশিষ্ট মুরব্বি সোনাফর আলী,হাফিজ আলতাফ হোসেন চৌঃ,সোলেমান আহমদ, ছবর আলী, ছিদ্দেক আলী, ঠুনু মিয়া,ফজলু মিয়া,মাহমুদ আলী প্রমূখ।
অতিথিবৃন্দ ছাত্র /ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। এতে দুই শত ছাত্র/ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
যাদের সহযোগিতায় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মাদ্রাসার সুপার মাওঃশেহাবুল হক শরীফ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে বঙ্গবীর এম.এ.জি ওসমানীর…
সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন
গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা…
কুলাউড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে অ'গ্নিকাণ্ড: সংবাদ সম্মেলনে মা'মলা দায়েরের…
জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ পুনরায় চালু
জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন:…
বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র্যালি
কুলাউড়ার কাদিপুরে ক্ষ'তি'গ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও…
কমলগঞ্জে মোটরসাইকেল-টমটম মুখোমুখি সংঘ'র্ষে বৃদ্ধ নি*হত
শাল্লায় যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ