বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২৪ ফেব্রুয়ারী ২০ ২২
৫:২০ পূর্বাহ্ণ

জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সুবর্ণ জয়ন্তী পালনে যুক্তরাজ্যে কমিটি গঠন
দক্ষিণ সুরমার জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫০ বছর পূর্তীতে সুবর্ণ জয়ন্তী পালনের জন্য সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত২২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে লুটনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিলাতের বিভিন্ন শহর থেকে আগত প্রায় ৫০ জনের মত শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রথম ব্যাচের ছাত্র আব্দুল করিম। প্রাক্তন ছাত্র মকসুদ রহমানের পরিচালনায় সভার উদ্দেশ্য নিয়ে সূচনা বক্তব্য রাখেন তহুর আলী। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এতে একটি দক্ষ কার্যকরী কমিটি ও একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক আলাওর রহমান, যুগ্ম আহ্বায়ক মকসুদ রহমান, মোস্তফা কামাল হোসেন খান,সদস্য সচিব তহুর আলী, আব্দুল আলী, আশরাফুল হক খান রুমান,অর্থ সচিব ইকবাল আহমদ,যুগ্ম অর্থ সচিবইলিয়াস আলী,আব্দুল বারী আজাদ,প্রকাশনা সচিব মাহমুদুল হাসান রাসেল, যুগ্ম প্রকাশনা সচিব নজমুল করীম রাহী,মুহিবুর রহমান মুর্শেদ,প্রেস এণ্ড পাবলিসিটি সচিব দৌলত হোসেন, যুগ্ম প্রেস এণ্ড পাবলিসিটি সচিব মিছবাহুল বারী,বদরুল হক সাহীন,আপ্যায়ন ও ভেন্যু সচিব আলমাস খান আজাদ, যুগ্ম আপ্যায়ন ও ভেন্যু সচিব আবুল কালাম, অবায়দুর রহমান জুহেদ,কালচারাল সচিব সাহেদুর রহমান যুগ্ম কালচারাল সচিব নাসির খান সেবুল, জাকারিয়া আহমেদ,️সদস্য আব্দুল হক আবু, আলী আহসান খান দিপু, এনামুল কাদীর লিটন, মিফতাহুল বারী পাপ্পু, আলী আসকর চৌধুরী, মুহাম্মদ বশর, আমিনুল হক খান ফারহান, মাসুক মিয়া, শাহ আলম খান।️উপদেষ্টা পরিষদ আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুল কুদ্দুস মধু, আব্দুল মতিন মিরণ, তেরা মিয়া, আমিনুর রহমান এহিয়া, এনামুল হক, আব্দুল হাই, মোঃ আহবাবুর রহমান জাহেদ, মোকাম্মিল আলম, আবুল কাশেম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইকবাল আহমদ।শেষে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল মতিন মিরণ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ