২:০ ১ পূর্বাহ্ণ
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গোলাপগঞ্জ যুবদলের মিলাদ মাহফিল
মহান স্বাধীনতার ঘোষক বীর মূক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকীতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্দোগে গোলাপগঞ্জ চৌমূহনীস্থ জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আছর এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ , গোলাপগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক এলাম, সাবেক আহবায়ক দুলাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নুরান চৌধুরী, সাবেক সহ সভাপতি তমজিদ আলী, সাবেক যুগ্ন সম্পাদক নেহাদ আহমদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মওদুদ আহমদ চৌধুরী সুমন, সোলেমাল আহমদ, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ কাদির, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল আজিজ, আমুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজন আহমদ, পৌর যুবদলের সাবেক সহ সাংগঠনিক ছালিক আহমদ ও জায়েদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি