৬:১০ অপরাহ্ণ
চান্দিনায় চোর অভিযোগে পিটিয়ে হত্যা: মায়ের দাবী সুপরিকল্পিত হত্যা
কুমিল্লার চান্দিনার কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া বলছেন,"চুরি করার সময় হাতেনাতে আটক করা হয়েছিলো তাকে, সাথে থাকা অপরজন পালিয়ে গেছে। এলাকাবাসীর গণপিটুনিতে মৃত্যু হয়েছে "ছেলের মায়ের দাবী, "আমার ছেলে স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকে। গত শনিবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসার কথা ছিল।
রবিবার সকালে জানতে পারি সাতবাড়িয়া গ্রামে আমার ছেলেকে মেরে ফেলে রেখেছে। তিনি দাবী করেন, আমার ছেলে কখনও চুরি, ডাকাতি করেনি। তার ব্যাপারে কেউ কোন দিন অভিযোগও দেয়নি। তারা কয়েকজন পরিকল্পিত ভাবে আমার ছেলেকে হত্যা করেছে।"এলাকাবাসী ও গ্রামের লোকজনের মাঝে কানাঘুঁষা ও গুঞ্জন,"দিনভর ছেলেটির মা কান্না করেছে এলাকায়।
বিচারের জন্য ছুটেছেনে এজনের-ওজনের কাছে।একজন অসহায় মায়ের আর্তনাদ দেখে অনেই বলছেন, ছেলেটিকে চুরির দায়ে মেরে ফেলা হয়েছে নাকি স্থানীয় ফায়েদাবাজ চক্রের পরিকল্পনায় প্রাণ হারাতে হয়েছে? কি চুরি করেছে কখন কি? আর এভাবে একটা মানুষ কে বেধড়ক পিটিয়ে হত্যা করা হবে কেন ? নাকি পেছন থেকে সুপরিকল্পিত হত্যাকান্ডকে গণপিটুনি দিয়ে চোর বলে চালিয়ে দিতে চাইছে" থানা পুলিশ বলছে, "বিষয়টি তারা জেনেছেন এবং এবিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখা হচ্ছে"গোপনে সুত্র বলছে, "কিশোর গ্যাং এর পুর্ব বিরোধ কে কেন্দ্র করেই প্রাণ গেছে সুমনের"আসলে কি ঘটেছিলো মোজাম্মেল হোসেন সুমনের সাথে...?সত্যিই কি গণপিটুনিতে হত্যা নাকি সুপরিকল্পিত ঘটনার মঞ্চায়ন?হয়তো পুলিশের তদন্তেই বেড়িয়ে আসবে আসল ঘটনা, প্রত্যাশা ও অপেক্ষায় পরিবার, স্বজন ও এলাকাবাসী।