বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
সিকৃবি প্রতিনিধি::
১০ এপ্রিল ২০ ২৩
৮:০ ৫ অপরাহ্ণ

সিকৃবির নতুন ছাত্র বিষয়ক অতিরিক্ত পরিচালক ড. রানা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন এ পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা রায়।

সোমবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী দুই বছরের জন্য উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রবের স্থলাভিষিক্ত হলেন ড. রানা রায়।

নতুন দায়িত্বে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. রানা রায় বলেন, ছাত্র সংশ্লিষ্ট সকল বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করার চেষ্টা করে যাব।

এছাড়াও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। ড. রানা রায় সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চীনের ইয়াংলিংয়ে অবস্থিত নর্থয়েস্ট এ এন্ড এফ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

এছাড়াও তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর ও কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কৃষি অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি বৈজ্ঞানিক গবেষনায় কৃতীত্বের স্বাক্ষর রাখায় বিভিন্ন পদক অর্জন করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ