৮:৫১ অপরাহ্ণ
কার.'বা'লার ইতিহাস পর্যালোচনার মাধ্যমে মুমিন হৃদয়ে ঈ'মা'নি চেতনা বৃদ্ধি পায়: কুতুব আল ফরহাদ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ বলেন, আশুরার ইতিহাস মুসলিম উম্মাহর জন্য এক শিক্ষণীয় বিষয়।
এ দিবসের সকল ঘটনাবলী আমাদেরকে সত্যের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগায়। আল্লাহ প্রেরীত নবী-রাসূলগণ সত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ দিবসেই আল্লাহ প্রদত্ত নিয়ামতের অংশীদার হয়েছেন।
তিনি আরও বলেন, আশুরার এই মুবারক দিনে কারবালার প্রান্তরে ইয়াযীদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদতবরণ করেছেন রাসূল সা.-এর প্রাণের দৌহিত্র হযরত হুসাইন রা.। তাঁর শাহাদাতবরণ মুসলিম উম্মাহর জন্য সত্যের পক্ষে এক অনন্য নজীর স্থাপন করেছে।
তিনি মিথ্যার কাছে পরাজিত না হয়ে সত্যের পথে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কারবালার ঘটনার মতো এতো হৃদয়বিদারক ঘটনা দ্বিতীয়টি নেই।
এ ঘটনার আলোচনা-পর্যালোচনার মাধ্যমে মুমিন হৃদয়ে ঈমানি চেতনা বৃদ্ধি পায়। ০৬ জুলাই '২৫, রবিবার, বিকাল ২ ঘটিকায় সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট আয়োজিত 'আশুরা ও কারবালা : গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি আব্দুল আহাদ আকবর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ রেজাউল করিম, আরিফ হোসাইন সামাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন- প্রাইভেট ইউনিভার্সিটি জোন শাখার সহ-সভাপতি ইমতিয়াজ হামিদী ফুরাত, প্রচার সম্পাদক আব্দুর রহিম তালুকদার, অর্থ সম্পাদক শামসুল আলম রাহাত প্রমুখ।