৯:০ ৬ অপরাহ্ণ
তিতাসে সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন'র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
দেশবরেণ্য রাজনীতিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুমিল্লার তিতাস উপজেলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা কৃষক দলের আয়োজনে আজ মঙ্গলবার বাদ যোহর তিতাত ভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পূর্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন এর কনিষ্ঠ পুত্র ড.খন্দকার মারুফ হোসেন ভিডিও কনফারেন্সে উপস্থিত নেতাকর্মীদের সাথে সালাম বিনিময় করেন এবং ড.খন্দকার মোশাররফ হোসেন এর বর্তমান শারীরিক অবস্থা বিশ্লেষণ করে, পিতার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
তিতাস উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো.শাজাহান সওদাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সাদেক হোসেন সরকার,কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিমউদদীন আহমেদ,কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মজিবর রহমান, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মো.ওসমান গনি ভূইয়া, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূইয়া, হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল হক জহর, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম,হোমনা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মুকুল, তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা,আক্তারুজ্জামান আক্তার, মাহাবুব আলম সরকার, মোয়াজ্জেম হোসেন মুন্সি, কাজী কবির হোসেন সেন্টু,হাজ্বী মো.মকবুল হোসেন, মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডাঃগোলাম মহিউদ্দিন জিলানী,রুবি ইসলাম, আবদুস সালাম মেম্বার, আক্তারুজ্জামান, কামরুজ্জামান হিরা, সদস্য তোফায়েল হোসেন খান, আবুল হোসেন বুলবুল, মো.মকবুল হোসেন সরকার,কবির হোসেন, সেলিম মোল্লা, ডাঃ আবু নাছের ভূইয়া, সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জহির, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ছাদির মোল্লা, মজিদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম সরকার বিজয়, তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল খায়ের টিপু ভূইয়া,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূইয়া, জাসাসের আহ্বায়ক সামির হোসেন প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ভূইয়া,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.ছাবিকুল ইসলাম, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো.অহিদ উল্লাহ, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফ, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনু মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন,মজিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিলু মিয়া প্রধান, তিতাস উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবদুল করিম মহারাজ, মো.নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
একবার সুরাফাতেহা ও তিনবার সুরা এখলাছ পাঠ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাছির উদ্দিন।