১১:৪৫ অপরাহ্ণ
করেছেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর
তিতাসে ৭৫ মিটার ব্রিজের ভিত্তি প্রস্তুর স্থাপন
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর তিতাস উপজেলার বাতাকান্দি জিসি-রায়পুর ভায়া মাছিমপুর ৭৫.০৬ মিটার দীর্ঘ পিএসসি এবং আরসিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
বুধবার সকাল ১১ টার দিকে এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
এই ব্রিজটি স্থানীয় সরকার মন্ত্রণালয়,কুমিল্লা বাস্তায়ন করছে।এসময় উপস্থিত ছিলেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইফতেখার আহসান, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসীন ভুইয়া,সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান,কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন,কুমিল্লা উত্তর জেলা যুব লীগের সাবেক যুগ্ম-আহবায়ক সারওয়ার হোসেন বাবু,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আ.লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা,সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,নারান্দিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান শান্তি, মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া,কড়িকান্দি সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান মেম্বার প্রমুখ।
ব্রিজটি ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ করছেন।
গ্রামের সকল অবকাঠামো বিদ্ধমান রেখে শহরের সকল সুযোগ সুবিধা দেয়া হবে।
প্রতিটি গ্রামে শহরের সকল সুযোগ সুবিধা পাবে। তিনি বলেন, দাউদকান্দি-তিতাসে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে। কোন সেক্টর বাদ যাবে না।