বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ জুন ২০ ২০
১:৪৩ পূর্বাহ্ণ

সাবেক মেয়র কামরানের মৃত্যুতে মাহবুবুল হক চৌধুরীর শোক

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি,  সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির  সদস্য মাহবুবুল হক চৌধুরী  বলেন, বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেটের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।

তিনি আওয়ামী লীগের বাহিরে ভিন্ন রাজনৈতিক দলের মতামতকেও গুরত্ব দিতেন এবং ব্যাক্তিগত ভাবে সহনশীল ও সহাবস্থান রাজনীতি বিশ্বাস করতেন।

তার মৃত্যুতে সিলেটবাসী একজন জনদরদী ও সকল মহলে গ্রহণযোগ্য ব্যক্তিকে হারালো। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। প্রেস বিজ্ঞপ্তি 

 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ