বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
২৪ এপ্রিল ২০ ২৩
৮:১২ অপরাহ্ণ

তিতাসে অফিস উদ্বোধন করেন আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া

কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি বাজারে ভাই ভাই ইটালিয়ান প্লাজার ২ য় তলায় মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনার মাধ্যমে আইনী পরামর্শ দেয়ার অফিস উদ্বোধন করা হয়। গত রবিবার বিকাল ৪ টায় আইনজীবী পরামর্শ দেয়ার জন্য অফিস উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া।

এসময় অ্যাডভোকেট মো.আল হাদিস বলেন,আমি আপনাদের এলাকার সন্তান,আপনাদের মামলা,মকদ্দমা, জায়গায়া,জমির যত, জায়-জামেলা থাকে যেকোন পরামর্শের জন্য এখন থেকে আর কুমিল্লায় যেতে হবে না।

আপনারা প্রতি শুক্রবার ও শনিবার আমার অফিসে চলে আসবেন। এসময় আরও উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.শাহআলম, উপজেলা আ. লীগের সদস্য আবদুল আলিম ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান ভূইয়া, কড়িকান্দি ৯ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল হাসেম(হাসু) সাংগঠনিক সম্পাদক মো. স্বপন সওদাগর, মো. মনিরুজ্জামান ভূইয়া, দিদার মেম্বার,আঃ করিম,মনির হোসেন,জজ মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা কারী সলাইমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ