বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
১৭ মার্চ ২০ ২৩
৭:২৭ অপরাহ্ণ

তিতাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কুমিল্লার তিতাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আশিক-উর- রহমান, তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুধীন চন্দ্র দাস, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন প্রমুখ।

গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হক সরকারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম- আহবায়ক মো. সারওয়ার হোসেন বাবু,বিশিষ্ট আ.লীগ নেতা মুরাদ হোসেন রিপন, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের আহবায়ক মো.সাইফুল আলম মুরাদ, জগতপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো.মোবারক হোসেন, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মো.জাকির হোসেন মুন্সি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.মোসলেম মিয়া সরকার, সহ প্রচার সম্পাদক মো.মোবারক হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মো.মোবারক হোসেন ভূঞা, সদস্য আবুল হাসেম, মো.আমির হোসেন সরকার,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.শের-ই আলম, উপজেলা শ্রমিক লীগ নেতা মো.সাজ্জাদ হোসেন সিকদার, উপজেলা যুব লীগের যুগ্ম- আহবায়ক নাজমুল হাসান কিরণ, মকবুল মাহমুদ প্রধান, হুমায়ুন কবির জুয়েল,  আতাউর রহমান শানু, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো.আবদুল মান্নান মুন্সি, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসামৎ হাসিনা আক্তার, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি আরমান আহমেদ বশির,বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন, জগতপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো.সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্র লীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল, যুগ্ম সাধারণ মো.জাহিদ হাসানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ