বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
১৪ জুন ২০ ২৩
৫:৩৭ অপরাহ্ণ

তিতাসে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের হয়ে হোমনা- গৌরীপুর সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সংগঠনের কার্যালয়ের সামনে এসে শান্তি সমাবেশ করেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠিত সমাবেশে তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু,তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম- আহ্বায়ক নাজমুল হাসান কিরণ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার এর সঞ্চালনায় শান্তি সমাবেশে অংশ গ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুব লীগের সাবেক সদস্য মো.নজরুল ইসলাম কাজল,উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক মকবুল মাহমুদ প্রধান,সদস্য মো.আওলাদ হোসেন, তাইজুল ইসলাম তারা,মো.ইকবাল হোসেন বাবুল,বিল্লাল হোসেন মেম্বার, শফিকুল ইসলাম শফিক,মোশাররফ হোসেন, শামীম আহমেদ, আবদুল্লাহ আল মামুন,শামীম খান,নুরুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন যুব লীগের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ