শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১১ নভেম্বর ২০ ২৩
৭:০ ২ অপরাহ্ণ

বৌদ্ধ যুব পরিষদ সিলেট রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সিলেটে নানা ধর্মের মানুষ বাস করেন। মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন এখানে সুদৃঢ়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের অনেক কীর্তিমান ধর্মীয় গুরুদের আবির্ভাব হয়েছে সিলেটে। পূন্যভূমি সিলেট শান্তি ও সম্প্রীতির একটি নগরী।

গতকাল শুক্রবার (১০ নভেম্বর) নগরীর ১২ নম্বর ওয়ার্ডের শেখঘাটস্থ ২৫৫ শেখঘাট বাবৌযুপ’র কার্যালয়, সিলেট প্রাঙ্গণে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, মানবিক ব্যক্তিত্ব হাজী রফিকুল আলম, বিশিষ্ট সংগঠক উত্তম পুরকায়স্থ, হাফিজুল ইসলাম সুমন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, উপদেষ্টা সাধন কুমার চাকমা, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি অংশু মারমা, সহ-সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, বাবৌযুপ-এর একনিষ্ঠ কর্মকর্তা রমা বড়ুয়া, টুম্পা বড়ুয়া, রতœা বড়ুয়া, শেলু বড়ুয়া, সুজন বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, সুজিত বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাবৌযুপ সিলেট অঞ্চল-এর নেতৃবৃন্দ। সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহযোগিতায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আহমদ সহ সংগঠনের একনিষ্ট কর্মকর্তাদের নেতৃত্বে বিনামূল্যে ১৬তম বারের মতো ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ