বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ জুলাই ২০ ২০
১২:৩৬ পূর্বাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী ও ডিজির অপসারণের দাবীতে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার ৭২ ঘন্টার আল্টিমেটাম 

সারাদেশব্যাপী করোনা ভাইরাস পরিস্থিতিতে যখন সাধারণ মানুষেরা  চিকিৎসা সেবা নিয়ে চরম হতাশায় নিমজ্জিত। সেখানে এক শ্রেনীর অসাধুচক্র মানুষের জীবন নিয়ে খেলা করছে।
সম্প্রতি সরকারি ও বেসকারি হাসপাতালের অনিয়ম ও দুর্নীতিই প্রমাণ করে স্বাস্থ্যখাত মাফিয়াদের দখলে চলে গেছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির অপসারণের দাবীতে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সভাপতি  নুরুল হোসেন ও সাধারন ইমন ইবনে সাম্রাজ এক প্রেস বিজ্ঞপ্তি দেন।  মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজ বলেন,আমাদের দাবী না মানলে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখা মানববন্ধন, অনশন সহ  কঠোর কর্মসূচী ঘোষণা করবে।আমাদের দৈনিন্দন স্বাস্থ্যরক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করতে হলে স্বাস্থ্য খাতে পরিবর্তন করতে হবে।কোন অক্ষম ও দুর্নীতিবাজদের দিয়ে গুরুত্বপূর্ণ এই খাত পরিচালনা হতে পারে না।আমাদের মৌলিক অধিকার ৫ টির মধ্যে চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ অধিকার। আমরা সচেতন সিলেটবাসী এই খাতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলব।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ