৬:২৫ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকে পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী পরিচালক একেএম এহসান'র বিদায় সংবর্ধনা
বাংলাদেশ ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব একেএম এহসান এর প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে এক বিদায় সংবর্ধনা ২ নভেম্বর ২০২৩ বিকালে প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ ও সম্পাদক সিতাংশু শেখর রায়, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি মোঃ ওয়ারিছ উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হাদী, এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) সভাপতি মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপক(ক্যাশ) জুয়েল কুমার সাহা। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বিদায়ী অতিথিকে একজন দক্ষ সেন্ট্রাল ব্যাংকার আখ্যায়িত করে বলেন প্রধান কার্যালয়ের পলিসি প্রনয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে সমর্থ হবেন।
বিদায়ী অতিথির বক্তব্যে পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী পরিচালক একেএম এহসান সিলেট অফিসের সুন্দর কর্ম পরিবেশ, মুগ্ধ করা প্রকৃতি ও পরিবেশ আর মানুষদের আতিথেয়তা অনেকদিন মনে থাকবে।
সভাপতির বক্তব্যে পরিচালক খালেদ আহমদ বিদায়ী অতিথির পরবর্তী কর্মজীবনের সফলতা কামনা করেন। পরে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি।