বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ আগস্ট ২০ ২০
৮:২৭ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবসে ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের বৃক্ষরোপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহত্তর সিলেটের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়ামূলক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার কাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার (১৫ আগষ্ট) এসএমপি’র শাহপরাণ থানায় এই বৃরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

শাহপরাণ থানা শাখার আহ্বায়ক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজন মালাকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, শাহপরাণ (রহ.) থানার পুলিশ পরিদর্শক মো আতাউর রহমান, কাবের প্রতিষ্ঠাতা সভাপতি রকি দেব, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অমর চন্দ্র দাস, সিলেট জেলা আহ্বায়ক রঞ্জন দাস, সদস্য সচিব রক্তিম রায়, সিলেট মহানগর সদস্য সচিব টিটন পাল, সদস্য বিশ্বজিৎ মালাকার ও রফিকুল ইসলাম, ২০নং ওয়ার্ডের সদস্য সচিব রনি বিশ্বাস, সদস্য মোঃ রফি আহমদ, রফিকুল ইসলাম দিপু, শুভ দেব প্রমুখ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ