বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
২৯ মে ২০ ২২
৮:৪২ অপরাহ্ণ

শাবিতে তিনদিন ব্যাপী আউটকাম বেসড এডুকেশন বিষয়ক কর্মশালা শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে আজ থেকে তিনদিন ব্যাপী আউটকাম বেসড এডুকেশন বিষয়ক কর্মশালা শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার আউটকাম বেসড এডুকেশনের উপর অনেক গুরুত্ব দিচ্ছে।

তাই শাবিপ্রবি আউটকাম বেসড এডুকেশনটা সফলভাবে বাস্তবায়ন করতে চায়। আমাদের ছাত্র-শিক্ষকরা সবাই গবেষণার ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক এগিয়ে। শাবির বিভিন্ন উন্নয়ন এবং অগ্রগতি মূলক কাজকে অন্যান্য বিশ্ববিদ্যালয় অনুসরণ করে। তাছাড়া শিক্ষার মান উন্নয়নে আগামীতে আইকিউএসি আরও ভালো কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মুহসীন আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম। তাছাড়া রিসোর্স ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, আইকিউএসির সাবেক পরিচালক এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম, ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. নারায়ণ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মোঃ ইশরাত ইবনে ইসমাইল এবং জনাব ড. মোঃ মাহবুবুল হাকিম। উদ্বোধনী বক্তব্য শেষে আইকিউএসির নতুন পরিচালক এবং অতিরিক্ত পরিচালককে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাছাড়া আইকিউএসির সাবেক পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলকে আইকিউএসির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ